অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৪১৯

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় পদক্ষেপে সর্বপ্রথম দেশব্যাপী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন শুরু হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সেই ধারা অব্যাহত রেখেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই নানামুখী পদক্ষেপ নিয়েছে। যার ফলে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া জাগানিয়া সাফল্য এসেছে।
শনিবার বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘লালমোহন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪’ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমোহন খেলোয়ার কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ লীগ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দুর্দান্ত লালমোহন বনাম আনন্দ বাজার ক্রীড়া চক্র। ম্যাচে ৬ উইকেটে দুর্দান্ত লালমোহন বিজয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রাহাত আনোয়ারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...