অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হলেন আলমগীর

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ রাত ১০:১৭

remove_red_eye

৪০৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ১ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমানত উল্লাহ আলমগীর। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে মটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দিতা করে তিনি এই বিজয় লাভ করেন। 

শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষে  সন্ধ্যায় গননার কাজ শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফলা ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।

নির্বাচনে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে মোট ৬৭১৪ ভোটের মধ্যে মটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ৯ টি কেন্দ্রে ২৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমানত উল্লাহ আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দি লোকমান হাওলাদার আনারস প্রতীক নিয়ে ২২০২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়াও মোঃ নিজাম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ ভোট, মোঃ শরীফ রজনীগন্ধা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ ভোট ও মোঃ সাহাব উদ্দিন দুটি পাতা প্রতীক নিয়ে পেয়েছেন ০৬ ভোট।

এদিকে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে আমানত উল্লাহ আলমগীর দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। 

প্রত্যক্ষ ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারন জনগনের প্রানের রায় প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর। অপর দিকে কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আলাউদ্দিন নির্বাচিত হন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...