অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩৫৭

সাফের আরও একটি বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ ভারত। আরও একবার খেলা গড়াল টাইব্রেকারে।

এবার অবশ্য টস নাটকীয়তা হয়নি। বরং টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ গোলে।

রাউন্ড রবিন লিগে সবগুলো ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেখানে ভারতকে অনায়াসেই হারায় মেয়েরা। নেপালের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য শুরুতে বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দেয় ভারত। কেননা ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে যায় তারা। সেই গোল শোধ দিতে বেশ কাঠখড় পোহাতে হয় বাংলাদেশকে। অবশেষে ৭১তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বীথির কর্নার থেকে প্রথম স্পর্শেই ভারতের জাল কাঁপান মরিয়ম।  তাতে ম্যাচে প্রাণ ফিরে পায় বাংলাদেশ।

মাসখানেক সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারেও দুই দলকে আলাদা করা যায়নি। এরপর নিয়মের বাইরে গিয়ে ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত টসের আয়োজন করেন রেফারি। সেখানে ভারত জিতে গেলেও টসের সিদ্ধান্ত যে ভুল ছিল তা স্বীকার করে নেন ম্যাচ কমিশনার। পরে যুগ্মভাবে চ্যাম্পিয়ন করা হয় দুই দলকে।

এবার অবশ্য তেমন কোনো নাটকীয়তা হয়নি। পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে গিয়ে মিস করে বসেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। উল্টো দিকে প্রথম শটে গোল পেয়ে যায় ভারত। তবে তাদের তিনটি শট ঠেকিয়ে বাজিমাত করেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। প্রথমে ডান দিকে দিয়ে ঝাঁপিয়ে পড়ে ঠেকান আলিনার শট। তৃতীয় শট নিতে আসা বনিফিলিয়ারের শটও আটকে দেন তিনি। এরপর পঞ্চম শটে দেবযানীকে গোলবঞ্চিত রেখে বাংলাদেশকে উল্লাসে ভাসান এই গোলরক্ষক।  তার বিশ্বস্ত হাতে ভর করেই শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ।  

এদিকে টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন মরিয়ম, থুইনুই মারমা ও সাথী মানদা। আসরে ৫ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের প্রীতি। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইয়ারজানের হাতেই।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...