অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

করোনা মোকাবেলায়: মনপুরায় জরুরী সভায়: বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২০ রাত ০৮:১২

remove_red_eye

৯১০

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় করোনা সংক্রমণ মোকাবেলায় জারুরী সভায় ১৪ দফা বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এর আগে ইউএনও বিচ্ছিন্ন দ্বীপের সকল যাত্রীবাহি নৌযান বন্ধ করে দেন। এছাড়াও ঔষধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজারের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্যও বন্ধ করেন তিনি। পরে বিকেল ৫ টার পর ঔষধের দোকান ব্যতিত সকল দোকান-পাঠ বন্ধের উদ্যোগ গ্রহন করেন। এছাড়াও সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাবান দিয়ে হাত ধোয়ার উদ্যোগ গ্রহন করেন।

রবিবার বিকেল ৫ টায় উপজেলার সামনে খোলা মাঠে শাররীক দূরত্ব বজায় রেখে শুরু হওয়া জরুরী বৈঠকে এই বিশেষ কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

উপজেলা প্রশাসনের ১৪ দফা বিশেষ কর্মপরিকল্পনা গুলো হচ্ছে, কুইক রেসপন্স টিম গঠন, আক্রান্ত রোগিদের দ্রুত হাসপাতালে প্রেরণে স্বেচ্ছাসেবী টিম গঠন, আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তারদের সহযোগিতায় অপর একটি স্বেচ্ছাসেবী টিম গঠন, অভ্যন্তরীণ যান চলাচল সীমিতকরা, শাররীক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ নিশ্চিতকরণ, দূর্গম কলাতলীর চরে বাজার মনিটরিং, খোলা মাঠে কাঁচা বাজার ও মাছ বাজার স্থানান্তর, করোনা রোগিদের জন্য এ্যাম্বুলেন্স প্রস্তুত, অন্যান্য রোগিদের স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করা, পরিত্যাক্ত থাকা মৃত করোনা রোগিদের দাফন কমিটি, জনসমাগম ও দোকান-পাট বন্ধ রাখা, মৃত করোনা রোগিদের দাফন কমিটি ও এই দূর্যোগে সকল সেবা দেওয়ার জন্য একটি কন্ট্রোল রুম খোলা।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, আ’লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন বেপারী, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোকাম্মেল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা তারেকুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ চৌধুরী অনি, থানার পুলিশ পরিদর্শক সঞ্জীব চন্দ্র দাস ও স্থানীয় সাংবাদিকরা।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...