অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


একই আসনে একে অপরের বিরুদ্ধে লড়বেন সাবেক স্বামী-স্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:১৫

remove_red_eye

৪৩৭

ভারতের লোকসভা নির্বাচন

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুরের আসনে জয়লাভ করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সৌমিত্র খাঁ। ওই নির্বাচনে সৌমিত্রের পাশে থেকে প্রচারণা চালিয়েছিলেন তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল। অনেকেই বলেন, সুজাতার জোরালো চেষ্টাতেই বিষ্ণুপুরে জয়লাভ করেছিলেন সৌমিত্র।

এরপর নদীর জল গড়িয়েছে বহুদূর। গত পাঁচ বছরে বদলে গেছে অনেক কিছু। বদলেছে তাদের বিবাহিত সম্পর্ক। বদলেছে রাজনৈতিক মতাদর্শও। তাই তো, এবারের লোকসভা নির্বাচনে একই আসনে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছেন সাবেক এ দম্পতি।

আসন্ন নির্বাচনে বিষ্ণুপুর আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমিত্র খাঁ, তার বিপরীতে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবেক স্ত্রী সুজাতা মণ্ডল। ফলে এবারের লোকসভা নির্বাচনে সাবেক স্বামী-স্ত্রীর লড়াইয়ের সাক্ষী হতে চলেছেন ওই এলাকার মানুষেরা।

২০১৬ সালে সুজাতার সঙ্গে বিয়ে হয় সৌমিত্রের। সেই সময় সৌমিত্র খাঁ ছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে স্বামী-স্ত্রী দুজনেই বিজেপিতে যোগ দেন।

গত লোকসভা নির্বাচনের সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে নিজের এলাকা বিষ্ণুপুরে যেতে পারেনি সৌমিত্র খাঁ। সে সময় তার নির্বাচনী প্রচারণার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুজাতা মণ্ডল। শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়লাভ করেন সৌমিত্র। পরবর্তীতে, এই জয়ের কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছিলেন তিনি।

কিন্তু, ২০২১ সালে হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুজাতা। তখন সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র। তিনি বলেছিলেন, ‘তৃণমূল এত বড় চোর। শেষে আমার বউটাকে চুরি করে নিলো।’ ওইদিনই গণমাধ্যমকর্মীদের সামনে সুজাতার সঙ্গে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন সৌমিত্র। শুরু হয় আইনি টানাপোড়েন।

এর মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুজাতাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। সেই লড়াইয়ে হেরে যান তিনি। তবে গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদে ৪৪ নম্বর আসনে তৃণমূলের টিকিটেই জয়লাভ করেন সুজাতা।

এবার দেখার বিষয়, আসন্ন লোকসভা নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে কে জেতেন- সাবেক স্বামী নাকি স্ত্রী।

 

সুত্র জাগো

 

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...