অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২০ রাত ০৯:১৪

remove_red_eye

৯০৮

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলরের নেতৃত্বে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে পৌর এলাকার ২নং ওয়ার্ড মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর (৪৫)।
 
নিহতের পরিবারের দাবী, পাশ্ববর্তী সাবেক কমিশনার মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে কয়েকজন যুবক লাঠি সোঠা নিয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে এ ঘটনাকে মিথ্যা দাবি করে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই  বললেন অভিযুক্তের বড় ভাই একই উপজেলার চরভূতা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব।

নিহত জাহাঙ্গীরের ভাইয়ের স্ত্রী জাহানারা ও ছেলে আলামিন শান্ত জানান, তাদের ঘরের চালের উপর দিয়ে মনির কমিশনারের শ্বশুর সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের বিদ্যুৎ লাইননের তার টানা হয়। এতে জাহাঙ্গীরের ঘরে সমস্যা হওয়ায় সকালে জাহাঙ্গীরের স্ত্রী ওই লাইনের তার সরিয়ে নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয় সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের ঘরের লোকজন। এক পর্যায়ে বিকেলে সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের জামাতা মনির কমিশনারের নেতৃত্বে পাকার মাথার গুজা সুমনসহ ১০-১৫ জন অতর্কিত জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। এসময় তারা জাহাঙ্গীরকে উপর্যপরি মারধোর করলে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

লালমোহন থানার ওসি (তদন্ত) বশির আলম জানান, নিহত জাহাঙ্গীরের শরীরের কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ভেতরে কোন আঘাত হয়ে থাকলে পোস্টমর্টেমের পর জানা যাবে মৃত্যুর কারণ। আপাতত পোস্টমর্টেমের জন্য ভোলা নেওয়া হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করলে মামলা নেওয়া হবে।

মনির কমিশনারের বক্তব্য নিতে তার মুঠো ফোনে একাধিক বার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার বড় ভাই চরভূতা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব জানান, জাহাঙ্গীরের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তাকে মারলে অবশ্যই শরীরে আঘাতের চিহ্ন থাকতো। তার হার্টের সমস্যা ছিল বলেও জানান চেয়ারম্যান টিটব।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...