অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে ‘যুব উৎসব’

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৩৫৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে দিনব্যাপী এ উৎসব উপলক্ষ্যে প্রথমে র‌্যালী বের হয়। পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে দেশের মৎস্য চাষ ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। জেলেদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন। এ জন্য দেশের জেলেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব উৎসবের সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, এসডিএফের জেলা আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, যুব ও কর্মসংস্থান ভোলার আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...