অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে নতুন মন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ বিকাল ০৩:১৭

remove_red_eye

৩৮৪

পাকিস্তানের নতুন মন্ত্রিসভার ১৯ সদস্য শপথ নিয়েছেন গত সোমবার (১১ মার্চ)। তাদের মধ্যে পুরোনো মন্ত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখও রয়েছেন। এবারের মন্ত্রিসভায় দক্ষিণ এশীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভার তুলে দেওয়া হয়েছে চারবারের অর্থমন্ত্রী ইসহাক দারের হাতে।

পেশায় ব্যাংকার মুহাম্মদ আওরঙ্গজেব হয়েছেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী। রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধে।

স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে পাঞ্জাবের সাবেক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভিকে। খাজা আসিফের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সামরিক উৎপাদন এবং বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করা আহাদ খান চিমাকে করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী। এস্টাবলিশমেন্ট ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আহসান ইকবাল। শিল্পমন্ত্রী হয়েছেন রানা তানভীর হোসেন।

আইন ও বিচার মন্ত্রণালয়ের পাশাপাশি মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন আজম নাজির তারার।

প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন চৌধুরী সালিক হোসেন। বাণিজ্যমন্ত্রী করা হয়েছে জাম কামাল খানকে।

আব্দুল আলিম খান হয়েছেন বেসরকারিকরণ মন্ত্রী। ইঞ্জি. আমীরে মুকামের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য ও সীমান্ত অঞ্চল মন্ত্রণালয় এবং জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।

রেলমন্ত্রী হয়েছেন সরদার আওয়াইস আহমদ খান লেঘারি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়েছে আতাউল্লাহ তারারকে।

খালিদ মকবুল সিদ্দিকীকে করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি।

এছাড়া, মুসাদ্দিক মাসুদ মালিক পেট্রোলিয়াম মন্ত্রণালয়, কায়সার আহমেদ শেখ সামুদ্রিক সম্পর্ক বিষয়ক এবং মিয়া রিয়াজ হোসেন পীরজাদা পেয়েছেন আবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া একমাত্র নারী প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...