অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভিডিও-র মতো ‘ডিপফেক অডিও’ প্রতারণার নতুন ফাঁদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ বিকাল ০৩:১৯

remove_red_eye

১০৭২

এআই মানুষের জীবনে যতটা না আশীর্বাদ হয়ে এসেছে তেমনি অভিশাপও এনেছে। ডিপফেক ভিডিও এবং ছবি কতটা বিপজ্জনক তা এতদিনে অনেকেই জেনে গিয়েছে। কয়েকমাস আগেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছিল।

ডিপফেকের হাত থেকে রক্ষা পাননি তারকারাও। রশ্মিকা মন্দানা, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফ, সারা তেন্ডুলকর, বিরাট কোহলির মতো অনেক তারকারই ডিপফেক ভিডিও-ছবি নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। এবার ভয় ধরাচ্ছে ডিপফেক অডিও।

ডিপফেক অডিও ভয়েস ক্লোনিংয়ের মতোই। ধরুন আপনার কাছে একটি ফোনকল এল। সেখানে আপনি শুনতে পেলে পরিচিত কণ্ঠস্বর। কিন্তু মানুষটি আদৌ আপনার পরিচিতই নন। সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি। আসলে ফোনকলটাই ভুয়া বা স্প্যাম কিংবা স্ক্যাম কল। এছাড়াও হয়তো ফোন করে বলা হতে পারে পুলিশের থেকে ফোন করা হয়েছে। আপনার ছেলে, মেয়ে কিংবা ঘনিষ্ঠ কেউ বিপদে পড়েছেন, গ্রেফতার হয়েছে ইত্যাদি-প্রভৃতি। অথচ বাস্তবে এমন কোনো ঘটনাই হয়তো ঘটেনি।

ডিপফেক অডিওর ক্ষেত্রে প্রতারকদের হাতে কোনও ব্যক্তির আসল কন্ঠস্বর পৌঁছে গেলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের মাধ্যমে বাকি কারিসাজি করতে পারবে তারা। কিন্তু আপনি যে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন, মানে বিষয়টি ডিপফেক অডিও কিং এআই ফেক কল সেটা বুঝবেন কীভাবে? এর সঠিক উপায় এখনো জানা যায়নি।

আপাতত অচেনা নম্বরের ফোন কল ধরা থেকে বিরত থাকুন। এমনকি কেউ এমন কিছু বললে ভালোভাবে একটু খেয়াল করুন সেই ভয়েস। নিশ্চয়ই অস্বাভাবিক কিছু আপনার নজরে আসবেই। এছাড়া যে পরিচিত মানুষের কন্ঠ শুনছেন তার অন্য নম্বরগুলোতে ফোন করে ক্রসচেক করে নিন।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...