বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ বিকাল ০৩:২০
১২১৪
টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। তবে অনেকেই টেলিগ্রামের বিভিন্ন ফিচার সম্পর্কে জানেন না।
ফটো এডিটিং করতে হলে তার জন্য আলাদা টুল, ইন্সটাগ্রাম-ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হলে তার জন্য আলাদা টুল। এই সব কিছু এক ছাতার তলায় নিয়ে এল টেলিগ্রাম। যেখানে শুধু মেসেজ বা ভিডিও কল নয়, আরও একাধিক সুবিধা রয়েছে। আপনি চাইলে এখান থেকেই এআইয়ের মাধ্যমে ফটো এডিটিং করতে পারেন অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভিডিয়ো ডাউনলোড করতে পারবেন।
তেমনই কিছু ফিচার সম্পর্কে জেনে নিন-
১. টেলিগ্রামের প্রথম বট
টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করুন photocolorizerbot। এখানে আপনি যে কোনো পুরোনো সাদা কালো ছবি দিলে তা মুহূর্তে রঙিন করে দেবে এই বট। পরিবারের কোনো পুরোনো ছবি থাকলে তা এখানে আপলোড করে সেটি রঙিন করে তুলতে পারেন। শুধু ওই ছবি দিতে হবে টেলিগ্রাম বটকে। পুরোনো স্মৃতি রঙিন করে তুলতে এই টিপস কাজে আসতে পারে।
২. দ্বিতীয় বট
এবার টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে লিখুন downloadly.IO। এই বটে জয়েন করার পর স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের কোনও ভিডিয, শর্টস বা রিলস ডাউনলোড করতে চাইলে তার লিঙ্ক কপি করে এখানে ফেলতে হবে। তাহলেই সেই ভিডিয ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। অনেকেই ইন্সটাগ্রাম রিলস ডাউনলোড করতে চান ফোনে। কেউ ইউটিউব অথবা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে অন্য কাউকে পাঠাতে চান বা স্টেটাস দিতে চান। এর জন্য আর কোনো আলাদা আলাদা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। শুধু এই টেলিগ্রামে লিঙ্ক দিলেই ডাউনলোড হয়ে যাবে।
৩. তৃতীয় বট
টেলিগ্রামের তৃতীয় বটের নাম Amazon Pricetracker bot। বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন। যেখানে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গ্যাজেট, গ্রশারি, বিউটি-সহ একাধিক প্রোডাক্ট বিক্রি হয়। অনেকেই এখান থেকে নিয়মিত শপিং করেন। কিন্তু, আপনি যে দাম দিয়ে কিনছেন তা কি সঠিক? সেই তথ্যই বলে দেবে এই বট। যে কোনো প্রোডাক্ট ও তার দাম ট্র্যাক করতে পারবেন আপনি। অর্থাৎ সেটি কখন নিচে যাচ্ছে বা কখন উপরে যাচ্ছে তা জানা যাবে। দাম কমলেই দ্রুত আপনার ফোনে এলার্ট চলে আসবে। যার মাধ্যমে আপনি ওই প্রোডাক্ট সবথেকে কম দামে কিনতে পারবেন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত