অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মানুষের দৌড়গোড়ায় সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছে সরকার: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৩৪০

লালমোহনে জটিল রোগে আক্রান্তদেরমধ্যে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অসহায় মানুষের দৌড়গোড়ায় সব ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। অসহায় মানুষের ভাগ্যন্নোয়নে অক্লান্ত পরিশ্রম করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর লক্ষ্য এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ দিন ক্যান্সার, কিডনি জটিলতা, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড্ এবং লিভার সিরোসিসে আক্রান্ত ২৪ জন রোগীর মাঝে ১২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে পিছিয়ে দিতে চলমান উন্নয়নে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে। তবে জনগণ সঙ্গে না থাকায় বিএনপি-জামায়াত কোনোভাবেই তাদের অপচেষ্টায় সফল হতে পারছে না। দেশের জনগণ চায় উন্নয়ন ও শান্তি। বর্তমান সরকারের আমলে তা নিশ্চিত করা হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...