অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত: পুতিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ বিকাল ০৪:১৪

remove_red_eye

৫১৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত। একইসঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায়, তবে তা যুদ্ধ দীর্ঘায়িত করার একটি ষড়যন্ত্র বলে বিবেচিত হবে ও মস্কো তার উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুইদিন আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্দেশে এই সতর্কবাণী দিলেন তিনি।

বুধবার (১৩ মার্চ) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের আগে স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাড়াহুড়া নেই। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজনীয়তাও তিনি দেখেন না।

তবে পুতিন কিয়েভের পশ্চিমা মিত্রদের সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজনয়ীতা এখন অনুভব না করলেও, কৌশলগত দৃষ্টিকোণ থেকে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে বুঝতে পেরেছে যে যদি তারা রুশ ভূখণ্ডে বা ইউক্রেনে নিজেদের সেনা মোতায়েন করে, তাহলে রাশিয়া এটিকে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বা যুদ্ধে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে।

পুতিন বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও কৌশলগত সংযম রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যথেষ্ট সচেতন। অতএব, আমি মনে করি না যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সবাই তাড়াহুড়ো করছে। তবে আমরা পারমাণবিক সংঘর্ষ জন্য প্রস্তুত।

১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে ইউক্রেনের যুদ্ধের কারণেই পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর টানা-পোড়েন শুরু হয়েছে। পুতিন বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠালে সেটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও পারমাণবিক যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করেছিলেন পুতিন। সেসময় তিনি বলেন, (পশ্চিমা দেশগুলোকে) অবশ্যই বুঝতে হবে আমাদেরও অস্ত্র আছে; যা তাদের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব সত্যিই পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং মানব সভ্যতার ধ্বংসের হুমকি তৈরি করে। তারা কি তা বোঝে না।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...