অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আবারও ট্রাম্প-বাইডেনের নির্বাচনী লড়াই দেখবে বিশ্ব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ বিকাল ০৪:১৫

remove_red_eye

৩৫৮

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৯ সালেরই পুনরাবৃত্তি হতে চলেছে। অর্থাৎ বাইডেন বনাম ট্রাম্পের নির্বাচনী যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব। প্রায় সাত দশক পরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরপর দুবার একই প্রতিদ্বন্দ্বীরা লড়তে যাচ্ছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন নিশ্চিত করেছেন বাইডেন। আর গত সপ্তাহে নিকি হ্যালি নাম প্রত্যাহার করে নেওয়ার পরে নিশ্চিত হয়ে যায় যে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন ডোনাল্ড ট্রাম্প।

ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য বাইডেনের সর্বনিম্ন ১৯৬৮ জন প্রতিনিধির ভোট প্রয়োজন ছিল। মঙ্গলবার শুরু হওয়া জর্জিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনেই সেই সমর্থন পেয়ে গেছেন তিনি। মার্কিন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এর বাইরে মিসিসিপি, ওয়াশিংটন, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড ও বিদেশে অবস্থানরত ডেমোক্র্যাট সমর্থকদের প্রতিনিধিদের ভোট গণনাও চলছে।

বাইডেনের মনোনয়ন নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নও নিশ্চিত হয়। রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১ হাজার ২১৫ প্রতিনিধির ভোট পেয়ে গেছেন তিনি।

জয়ের পরে উচ্ছ্বসিত বাইডেন এক বিবৃতিতে জানান, এবার ভোটারদের নিশ্চিত করতে হবে যে তারা দেশের ভবিষ্যৎটা কেমন দেখতে চান। আমরা কি আমাদের গণতন্ত্রকে রক্ষা করবো নাকি সেটাকে ধ্বংস করে দেবো? আমরা কি আমাদের স্বাধীনতা রক্ষা করার অধিকার বলবৎ রাখবো নাকি সেই অধিকার চরমপন্থীদের হাতে তুলে দেবো?

তবে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগসহ নানা অভিযোগ নিয়ে আইনি ঝামেলায় আছেন ডোনাল্ড ট্রাম্প। সেগুলো বাধা না হয়ে দাঁড়ালে বাইডেন বনাম ট্রাম্প লড়াই এক প্রকার নিশ্চিত। আগামী কয়েক মাস চলবে দুই নেতার বাকযুদ্ধ। তারপর বছরের শেষ দিকের নির্বাচনে নিশ্চিত হয়ে যাবে শেষ হাসি কে হাসবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...