লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭
৩৩১
মো. জসিম জনি, লালমোহন থেকে : পরিচ্ছন্ন সমাজ গড়লেই সুস্থ্য থাকা যায় এমন অঙ্গীকার করে ভোলার লালমোহনে শতাধিক যুবক মাঠে নেমেছেন নগর পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর সন্তান ‘ইয়ুথ ভোলা-৩’ এর উদ্যোক্তা ইশরাক চৌধুরী নাওয়াল এর দিক নির্দেশনায় লালমোহনে মঙ্গলবার এ কর্মসূচি শুরু হয়।
ইয়ুথ ভোলা-৩ এর সাথে যুক্ত হয়ে পরিস্কার পরিচ্ছন্নতায় নামা স্বেচ্ছাসেবী উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আবিদ সুজাত জানান, মাননীয় এমপি মহোদয়ের ছেলে ইশরাক চৌধুরী নাওয়াল যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে ‘ইয়ুথ ভোলা-৩’ প্রতিষ্ঠা করেছেন। তিনি এর মাধ্যমে ফ্রি আইসিটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন। এবার সেই যুব সমাজকে দিয়ে লালমোহনকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নতুন কর্মসূচি চালু করেছেন। “পরিচ্ছন্ন সমাজ গড়ুন, নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন” এই শ্লোগানে লালমোহন পৌরসভার মাছ বাজার নিষ্কাশনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এই কর্মসূচি অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল কবীর, কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক