অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনের চরে হামলা, নারী শিশুসহ ৬ জন আহত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

১১১৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে কৃষককে জমি থেকে উৎখাতের উদ্দেশ্যে হামলা চালিয়ে নারী শিশুসহ ৬ জনকে গুরুতর আহত অবস্থায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। সোমবার রাতে চরের বøক লিডারদের সহায়তায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
থানায় অভিযোগ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেলের ভূমিহীন কৃষকদের বসবাস করে চাষাবাদের ব্যবস্থা করে দেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান। চরের  অজিউল্লাহ মাঝির বøকের দুলাল বাজার মাটির কিল্লা এলাকার  আঃ বারেকের ছেলে কৃষক সেলিমকে চরের জমি থেকে উৎখাতের চেস্টা চালায় পার্শ্ববর্তী অলি মাঝির ছেলে ফারুক মাঝি। এর জের ধরে রবিবার দুপুরে সেলিমের বসতঘর মেরামতের সময় ফারুক মাঝির নেতৃত্বে সিরাজ, ইব্রাহীম, জাকির, ইকবাল, কবির, শামীম সহ ১০-১৫ জন মিলে লাঠিসোটা, দা, ছুরি-ক্রিস, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এলাপাতারি পিটিয়ে ও কুপিয়ে ইয়ানুর (৪০), শিপন (১২), শাহিনুর (৪৫), সজিব (২০), জাহাঙ্গীর (২২), সোহেল (১৮) কে রক্তাক্ত জখম করে অবরুদ্ধ করে রাখে। পরে চরের বøক লিডারদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাতে স্পীডবোড যোগে এনে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও ডাক্তার হাসান শরিফ জানান, দুইজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং অন্যান্যদের শরীরের বিভিন্ন অংশে ফুলা ও জখমের চিহ্ন রয়েছে। চরের কয়েকজন বøক লিডার জানান, ফারুক মাঝি গংরা উশৃংখল প্রকৃতির, এর আগেও কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে। চাদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, এরা ভূমিহীন হওয়ায় চরে বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। কোন রকম বিশৃংখলা মেনে নেয়া হবেনা। উপ-পুলিশ পরিদর্শক মোঃ জসিমউদ্দিন খান জানান, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। যার নং ০৭, তারিখ- ২০/০৪/২০২০ ইং । তদন্ত  ও আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...