তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৪৫
১১৬০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে কৃষককে জমি থেকে উৎখাতের উদ্দেশ্যে হামলা চালিয়ে নারী শিশুসহ ৬ জনকে গুরুতর আহত অবস্থায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। সোমবার রাতে চরের বøক লিডারদের সহায়তায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
থানায় অভিযোগ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেলের ভূমিহীন কৃষকদের বসবাস করে চাষাবাদের ব্যবস্থা করে দেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান। চরের অজিউল্লাহ মাঝির বøকের দুলাল বাজার মাটির কিল্লা এলাকার আঃ বারেকের ছেলে কৃষক সেলিমকে চরের জমি থেকে উৎখাতের চেস্টা চালায় পার্শ্ববর্তী অলি মাঝির ছেলে ফারুক মাঝি। এর জের ধরে রবিবার দুপুরে সেলিমের বসতঘর মেরামতের সময় ফারুক মাঝির নেতৃত্বে সিরাজ, ইব্রাহীম, জাকির, ইকবাল, কবির, শামীম সহ ১০-১৫ জন মিলে লাঠিসোটা, দা, ছুরি-ক্রিস, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এলাপাতারি পিটিয়ে ও কুপিয়ে ইয়ানুর (৪০), শিপন (১২), শাহিনুর (৪৫), সজিব (২০), জাহাঙ্গীর (২২), সোহেল (১৮) কে রক্তাক্ত জখম করে অবরুদ্ধ করে রাখে। পরে চরের বøক লিডারদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাতে স্পীডবোড যোগে এনে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও ডাক্তার হাসান শরিফ জানান, দুইজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং অন্যান্যদের শরীরের বিভিন্ন অংশে ফুলা ও জখমের চিহ্ন রয়েছে। চরের কয়েকজন বøক লিডার জানান, ফারুক মাঝি গংরা উশৃংখল প্রকৃতির, এর আগেও কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে। চাদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, এরা ভূমিহীন হওয়ায় চরে বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। কোন রকম বিশৃংখলা মেনে নেয়া হবেনা। উপ-পুলিশ পরিদর্শক মোঃ জসিমউদ্দিন খান জানান, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। যার নং ০৭, তারিখ- ২০/০৪/২০২০ ইং । তদন্ত ও আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত