বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪১
১০২৭
এইচ আর সুমন : নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ এর বড় ভাই এবং ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের পিতা ভোলা উকিলপাড়া গোরস্হান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ই.শা আন্দোলন ভোলা জেলার সাবেক সভাপতি ও গোরস্থান মাদ্রাসা ও গোরস্থান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাদেক মিয়া আর আমাদের মাঝে নেই। গত ১৪ই মার্চ বৃহস্পতিবার সকাল ৬-৩০ মিঃ এর সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহ রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১০-৩০ মিঃ সময় ভোলা ঈদগা মাঠে মরহূমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।নামাজ শেষে মরহুমাকে গোরস্থান মসজিদের পাশে দাফন করানো হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, এক নম্বর সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ভোলা জেলা বিএনপির আহবাহক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান,
সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বশির হাওলাদার, ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহসভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, জামাল উদ্দিন লিটনের পিতার পিতার মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন, এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন আমিন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত