বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৩
৪২২
পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান
মলয় দে : ভোলার চরফ্যাশনে সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করায় মেসার্স যমুনা ব্রিকস, মেসার্স পদ্মা ব্রিকস-২ ও মেসার্স তেতুলিয়া ব্রিকস নামে ৩ টি ইটভাটা কে বন্ধ করেছে ভোলা পরিবেশ অধিদপ্তর। বুধবার ১৩ মার্চ সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ওই উপজেলার দুলারহাট এলাকার এ ৩টি ইটভাটাকে বন্ধ ঘোষণা করা সহ ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন,বুধবার চরফ্যাশনের দুলার হাট এলাকার ৩টি অবৈধ ইটভাটায় ভোলা পরিবেশ অধিদপ্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সরেজমিনে গিয়ে ইটভাটা গুলোতে সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করতে দেখা যায়।যা ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘন করে।সে মোতাবেক আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটভাটা ৩টির প্রত্যেকটিকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন।একই সাথে ইট ভাটাগুলোকে বন্ধ ঘোষণা করেন।
এসময় অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া সহ জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,দুলারহাট থানা পুলিশ,ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত