অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মেসিকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আরেক দুঃসংবাদ আর্জেন্টিনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৩০

remove_red_eye

৪২৪

লিওনেল মেসির চোট নিয়ে শঙ্কা আছে। ইন্টার মিয়ামির হয়ে কনক্যাকাফে খেলার সময় চোট পেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সেই ইনজুরির কারণে তার জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এর মধ্যে আরেক দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে। ইনজুরির কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা। মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচের একটিও খেলতে পারবেন না তিনি।

দিবালার চোট অবশ্য নতুন কিছু নয়। ইনজুরি বা ফিটনেস ইস্যুতে বেশিরভাগ সময়ই আর্জেন্টিনার হয়ে খেলা মিস করেন এই তারকা। খেলেননি শেষ আট ম্যাচে।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচ ২২ মার্চ এল সালভাদরের বিপক্ষে। ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ, এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: জার্মেন পেজ্জেলা, নেহুয়ান পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, নাহুয়েল মলিনা, ভ্যালেন্টাইন বার্কো, নিকোলাস ওতামেন্দি।

মিডফিল্ডার: এজেকুয়ের পালাসিওস, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিয়োভানি লো সেলসো।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেস, আলেসান্দ্রো গার্নাচো, ফাকুন্দো বুনাত্তে, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...