চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ দুপুর ০২:৩৮
৪২০
শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে তিন সন্তানের জননীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মো. আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বিয়ের দাবিতে প্রেমিক আরিফ এর দোকানে অনশন করছেন ওই গৃহবধূ। অনশনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিক আরিফের দোকানের সামনে উৎসুক জনতার ভিড় জমায়।
অভিযুক্ত যুবক আরিফ উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাছির হাওলাদরের ছেলে। তিনি এই এলাকার বাসিদোন বাজারে কসমেটিক ও মেমোরী লোডের ব্যবসা করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত তিন বছর ধরে আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় আরিফ গৃহবধূর কাছে আসা-যাওয়া করে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন এবং নানান অজুহাতে টাকা হাতিয়ে নেন।
এনিয়ে বিচার চেয়ে ঘুরে বেড়ালেও কোন ব্যবস্থা নেয়নি কেউ। উল্টো অভিযুক্ত যুবক আরিফ ও তার দলবলের হাতে একাধিকবার মারধরের শিকার হয়েছেন গৃহবধূ তিন সন্তানের জননী।
মারধরের শিকার হয়ে গৃহবধূ চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
অভিযুক্ত যুবক আরিফকে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
শশীভূষণ থানার ওসি এম. এনামুল হক জানান, এই গৃহবধূ মানুষিক ভাবে সুস্থ নয়। তবে বিষয়টি নজরে এসেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত