অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ দুপুর ০২:৪০

remove_red_eye

৩৭৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে রোববার স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বোরহানউদ্দিন পৌরসভা, স্কুল, কলেজ, ভোলা পলিটেকনিক, মাদ্রাসা পৃথক কর্মসূচী পালন করে। সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন পৌরসভা, বোরহানউদ্দিন থানা, মুক্তিযুদ্ধ সংসদের
প্রশাসক, উপজেলা আওয়ামী লীগ,সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, ভোলা পলিটেকনিট ইনস্টিটিউট সহ বিভিন্ন শ্রেনি পেশার লোক ও সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সকাল ১০ টায় একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সময় চিত্রাঙ্কন, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, রচনা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...