বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ বিকাল ০৪:১৪
৬০১
ফ্রান্স লিগ-১ এ গোল উৎসবের ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে মন্টপিয়ারকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
বড় জয়ে শীর্ষস্থানে থেকে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে পিএসজি। ২৬ ম্যাচে পিএসজির পয়েন্ট এখন ৫৯। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ব্রিস্ট থেকে এখন ১১ পয়েন্ট এগিয়ে আছে এমবাপের দল।
গতকাল রোববার রাতে পিএসজির হয়ে ২০০ তম ম্যাচ খেলতে নামেন এমবাপে। নিজের দারুণ এক মাইলফলকে পৌঁছানোর দিনে হ্যাটট্রিক করেছেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা। ম্যাচের ২২, ৫০ ও ৬৩ মিনিটে গোল করেন তিনি।
পিএসজির হয়ে বাকি তিনটি গোল করেছেন ভিতিনহা (১৪ মিনিটে), লি ক্যাং ইন (৫৩ মিনিটে) ও নুনো মেন্ডিস (৮৯ মিনিটে)।
এই ম্যাচে প্রথমে দুই গোল করে পিএসজি এগিয়ে যায়। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে মন্টপিয়ার। ৩০ মিনিট ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে পেনাল্টি থেকে) গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বাকি ৪ গোল করে বড় জয় তুলে নেয় পিএসজি। এই অর্ধে স্বাগতিকদের পাত্তাই দেয়নি এমবাপের দল।
চলতি মৌসুমে পিএসজির হয়ে ৩৭ ম্যাচে ৩৮ গোল করেছেন এমবাপে। এই মৌসুম শেষ করেই পিএসজি ছাড়বেন তিনি। পরের মৌসুম থেকে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এমবাপে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত