অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ বিকাল ০৩:২৪

remove_red_eye

৫৫৭

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সোমবার (১৮ মার্চ) সকালে রিও ডি জেনেরিওতে সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও আবহাওয়া দপ্তর বলছে, মানুষ যেটা অনুভব করছে সেই বিচারে (ফিলস লাইক) তাপমাত্রা ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।

দাবদাহের তীব্রতা থেকে থেকে বাঁচতে রিও ডি জেনেরিওর বাসিন্দারা কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকত আর বিভন্ন সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন। এমনকি, গোসলের জন্য পর্যাপ্ত পানিও পাচ্ছেন না অনেকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র দাবদাহের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, শুধু আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা দিয়ে গরমের তীব্রতা বিচার করলে হবে না। এর সঙ্গে আদ্রতাসহ বেশকিছু বিষয় বিবেচনায় নিতে হবে। সেসব জিনিস বিবেচনায় নিলে রিও ডি জেনেরিওর মানুষ এখন প্রায় সাড়ে ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে। এর আগে গত বছরের নভেম্বরে রিওতে ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছিল।

ব্রাজিল আবহাওয়া অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও আবহাওয়াবিদ রাকুয়েল কোরিয়ে বলেন, আর তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী হলো- নির্বিচারে গাছ কাটা, বন উজাড় ও নিয়মনীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ ও যানবাহনের সংখ্যা বগুগুণে বেড়ে যাওয়া। রাকুয়েলের আশঙ্কা সামনের দিনগুলোতে অবস্থা আরও ভয়াবহ হবে। তীব্র গরম, অতিবৃষ্টি, বন্যা, খরা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এদিকে রিও ডি জেনেরিও যখন তীব্র গরমে পুড়ছে, তখন ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া তথ্য সংস্থা মেটসুল।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...