অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৩৯৮

লালমোহন প্রতিনিধি : কিশোরগঞ্জ থেকে হত্যা মামলার তিন আসামি কে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। মঙ্গলবার সকালে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাতড়াপাড়া গ্রাম থেকে তাদের কে গ্রেফতার করে লালমোহন থানায় আনা হয়। আসামিরা হলেন, মো: রিপন, তার স্ত্রী সুইটি বেগম ও মা বিবি ছখিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুড়ালিয়া কান্দি গ্রামের বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগম কে গাছের ডালা দিয়ে আঘাত করে রিপন। এতে গুরুতর আহত হন পারভিন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অবশেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পারভীন। এ ঘটনায় চলতি বছরের ১ জানুয়ারি পারভীন বেগমের স্বামী বাচ্চু সিকদার বাদী হয়ে রিপনসহ ৪ জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক থাকে আসামিরা। অবশেষে তথ্য প্রযুক্তির সহয়তায়, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার কিশোরগঞ্জে রিপনের শশুর বাড়ি থেকে ৩ আসামি কে গ্রেফতার করা হয়। তাদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...