লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৩
৩৮৩
লালমোহন প্রতিনিধি : কিশোরগঞ্জ থেকে হত্যা মামলার তিন আসামি কে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। মঙ্গলবার সকালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাতড়াপাড়া গ্রাম থেকে তাদের কে গ্রেফতার করে লালমোহন থানায় আনা হয়। আসামিরা হলেন, মো: রিপন, তার স্ত্রী সুইটি বেগম ও মা বিবি ছখিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুড়ালিয়া কান্দি গ্রামের বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগম কে গাছের ডালা দিয়ে আঘাত করে রিপন। এতে গুরুতর আহত হন পারভিন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অবশেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পারভীন। এ ঘটনায় চলতি বছরের ১ জানুয়ারি পারভীন বেগমের স্বামী বাচ্চু সিকদার বাদী হয়ে রিপনসহ ৪ জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক থাকে আসামিরা। অবশেষে তথ্য প্রযুক্তির সহয়তায়, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার কিশোরগঞ্জে রিপনের শশুর বাড়ি থেকে ৩ আসামি কে গ্রেফতার করা হয়। তাদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক