বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৩:৫৫
৪৬৯
আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র যদি বর্ণবাদী আচরণের শিকার হন, তাহলে কঠোর ব্যবস্থা নেবে ব্রাজিল। আগামীকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের আগে এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভল জুনিয়র।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিল কোচ।
দরিভল বলেন, ‘আমাদের এই ধরনের পরিস্থিতির সমস্ত তথ্য বিশ্লেষণ এবং ভারসাম্য করতে হবে।এটি আবার ঘটলে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিনিসিয়াস এখনও একটি ছেলে। সে এখনও তার পড়াশোনা শেষ করছে এবং এই সংখ্যালঘুদের দ্বারা তার সঙ্গে এমন আচরণ করা যাবে না।’
এর আগে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস। এই ঘটনার জেরে স্প্যানিশ আদালতে অভিযোগও দিয়েছে রিয়াল ও লা লিগা কর্তৃপক্ষ।
বারবার বর্ণবাদী আচরণের শিকার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভিনি। নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে পোস্ট করে হতাশা করেন করেন এই ব্রাজিলিয়ান।
মূলত, এই বর্ণবাদী আচরণের নিরব প্রতিবাদ করতেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে ও ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দরিভল কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। খেলাকে ছাপিয়ে এই ম্যাচে এই ব্রাজিল ফুটবল ফেডারেশনের নজর থাককে দরিভলের দিকে। নিজের প্রথম ম্যাচে কেমন করেন দরিভল, সেটা দেখার অপেক্ষায় ব্রাজিল ভক্তরাও।
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক