বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৩:৫৭
৪২৬
অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অস্থায়ী অভিবাসনে সীমা আরোপ করতে চলেছে কানাডা। গত বৃহস্পতিবার (২১ মাচ) কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্ক মিলার এ তথ্য জানিয়েছেন। আবাসন এবং অন্যান্য জরুরি সেবাগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ কমানোর নতুন প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।
কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং শ্রম ঘাটতি পূরণে অভিবাসননির্ভর নীতি গ্রহণ করেছিল জাস্টিন ট্রুডোর সরকার। এর ফলে গত কয়েক বছরে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীসহ অস্থায়ী অভিবাসী প্রবেশ ব্যাপকভাবে বেড়েছে।
কিন্তু সমালোচকদের অভিযোগ, সরকারের এই নীতি কানাডার আবাসন খাতের সংকট বাড়িয়েছে। চাপের মুখে ফেলেছে শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি সেবা খাতগুলোকেও। এ নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রুডোর ওপর।
এ অবস্থায় কানাডীয় অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, তাদের সরকার আগামী তিন বছরের মধ্যে অস্থায়ী বাসিন্দা বা অভিবাসীর হার পাঁচ শতাংশে নামিয়ে আনতে চায়। ২০২৩ সালে এর হার ছিল মোট জনসংখ্যার ৬ দশমিক ৫ শতাংশ, যা সংখ্যার হিসাবে প্রায় ২৫ লাখ।
সরকারে এ সিদ্ধান্ত অনুসারে, ২০২৩ সালের তুলনায় আগামী তিন বছরে কানাডায় অস্থায়ী অভিবাসী কমবে প্রায় ২০ শতাংশ।
মার্ক মিলার বলেছেন, পরিকল্পনাটি চূড়ান্ত করার জন্য আগামী মে মাসে প্রাদেশিক ও আঞ্চলিক কর্তৃপক্ষগুলোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
কানাডীয় মন্ত্রী বলেন, দেশে প্রবেশকারী অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা যে টেকসই পর্যায়ে রয়েছে, তা নিশ্চিত করতে হবে। এই শরৎ থেকে আমরা প্রথমবারের মতো স্থায়ী-অস্থায়ী উভয় ধরনের অভিবাসী আগমনকে অভিবাসন মাত্রার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করবো।
এর আগে, গত জানুয়ারিতে দুই বছরের জন্য বিদেশি শিক্ষার্থী গ্রহণে সীমা আরোপের ঘোষণা দিয়েছিল কানাডা এবং বলেছিল, স্নাতক শেষে কিছু শিক্ষার্থীকে ওয়ার্ক পারমিট দেওয়াও বন্ধ করে দেবে তারা।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত