অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপির সংহতি অব্যাহত থাকবে: ফারুক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৪:০৪

remove_red_eye

৪৪২

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, চলমান রাজনৈতিক সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক ব্যবস্থা এখনও চালু করতে করতে পারেনি। এসময় ভারতীয় পণ্য বর্জন নিয়েও কথা বলেন তিনি।

শুক্রবার (২২ মার্চ) সকালে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

৭ জানুয়ারি নির্বাচনের পর সরকার মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

সব গণতান্ত্রিক দেশের কাছে ৭ জানুয়ারির নির্বাচন অগ্রহণযোগ্য দাবি করে বিএনপি নেতা বলেন, ‘ভারত এই নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে। তাই জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে। ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপির সংহতি অব্যাহত থাকবে।’

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

নিত্যপণ্য নিয়ে ফারুক বলেন, ‘সব পণ্যের দাম বেড়েই চলেছে। রমজানে মানুষ যেন দু’বেলা খেতে পারে, এ জন্য নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ খুব দরকার।’

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেনসহ অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...