বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৯ রাত ০৯:২২
১০১০
এম. আবু সিদ্দিক/আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে : যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, দূর্ণীতিবাজ সুবিধাভোগী ও দলে অনুপ্রবেশকারী বিতর্কিতদের আওয়ামীলীগে ঠাই হবে না। দলকে সুসংগঠিত করতে তৃনমূল পর্যায়ে ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা-কর্মীদের নতুন কমিটিতে নেয়া হবে। কোন দূর্ণীতিবাজ, চাঁদাবাজসহ অপকর্মের সাথে জড়িতরা চলমান কাউন্সিলে আ’লীগের কোন সাংগঠনিক কমিটিতে স্থান পাবেনা।
আজ শুক্রবার দুপুর ১২ টায় ভোলার চরফ্যাশন উপজেলায় ব্রজগোপাল টাউন হলে পৌর আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীরাই হচ্ছে আওয়ামীলীগের প্রাণ। সারাদেশে বিতর্কিত ও দলে সুবিধাভোগীদের সাংগঠনিক কমিটির পদ পদবী থেকে বাদ দিয়ে চলমান কাউন্সিলে ত্যাগী নেতা-কর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভূক্ত করা হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ রজতজয়ন্তি ও মুজিববর্ষ উৎযাপনের পূর্বে সভানেত্রী শেখ হাসিনা দলের মধ্যে সুবিধাভোগী ও দূর্ণীতিবাজদের চিিহ্নত করে তৃনমূল পর্যায়ে কাউন্সিলে সাংগঠনিক কমিটিতে তাদের অন্তর্ভূক্ত না করতে সারাদেশে আওয়ামীলীগে চলছে শুদ্ধি অভিযান।
চরফ্যাশন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, পৌর প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা আবু জাহের ভূঁইয়া, আবুল হাসেম মহাজন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত