অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকলে বেঁধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ রাত ১১:১৩

remove_red_eye

৮৫৭

তজুমদ্দিন  প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে গোয়াল ঘরে পানি দেয়ার অপরাধে এক প্রতিবন্ধী শিশুকে প্রথমে বাথরুমে, পরে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদলীপুর গ্রামের ভ‚লু মোল্লার প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদ (৫) বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় শিবপুর ১নং ওয়ার্ডে মঞ্জুর বাড়ি গিয়ে তার গোয়াল ঘরে মধ্যে পানি দেয়। এ ঘটনায় মঞ্জু ও তার স্ত্রী আছমা বেগম মিলে মারপিট করে তাদের বাথরুমে প্রতিবন্ধী শিশুটিকে আটকিয়ে রাখেন। পরে আমরা ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ডাকচিৎকার দিলে আমাদের শারীরিক প্রতিবন্ধী ছেলে হামিদ তাদরে বাথ রুমের মধ্যে চিৎকার মেরে উঠলে তার মা সাজেলা বিবি তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বাড়ি থেকে বেড় করে দেয়। পরে অভিযুক্ত স্বামী-স্ত্রী প্রতিবন্ধী হামিদকে বাথরুম থেকে বের করে পায়ে সিকল লাগিয়ে বাগানে একটি গাছের সাথে বেঁধে রাখে। পরে বিকাল সাড়ে ৪টায় প্রতিবন্ধী হামিদের বড় ভাই আবু রায়হান তার ভাইকে ছেড়ে নিয়ে আসেন। অভিযোগে আরো জানা যায়, শিকল দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারপিট করায় প্রতিবন্ধী হামিদ মানসিকভাবে আরো ভেঙে পরেন।
এঘটনায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী আব্দুল হামিদের মা সাজেলা বিবি (৪৫) বাদী হয়ে মোঃ মঞ্জু (৪০) ও তার স্ত্রী আছমা বেগমকে (৩৫) অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...