অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাত্র ৭ সেকেন্ডে উইর্টজের গোল, ফ্রান্সকে হারালো জার্মানি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৪ বিকাল ০৩:০৪

remove_red_eye

৪৭৯

লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে কিক অফের বাঁশি বাজলো মাত্র। দর্শকরা আসন নিয়ে বসছিলেন। চোখের পলকে দেখা গেলো বল ঠাঁই নিয়েছে ফ্রান্সের জালে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসলো কিলিয়ান এমবাপের দল, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

২০ বছর বয়সী বায়ার লেভারকুসেন স্ট্রাইকার ফ্লোরিয়ান উইর্টজ মাত্র ৭ সেকেন্ডের মাথায় বল জড়িয়েছেন স্বাগতিক ফ্রান্সের জালে। উজ্জীবিত জার্মানিকে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আরও একটি গোল আসে কাই হাভার্টজের কাছ থেকে। শেষ পর্যন্ত ২-০ গোলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে ঘরে ফিরলো জার্মানরা।

ইউরো চ্যাম্পিয়নশিপের আগে জার্মানির এই জয় এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জয়টা খুব প্রয়োজন ছিল। তাও ফ্রান্সের মত শক্তিশালী দলের বিপক্ষে। অবসর ঘোষণার তিন বছর পর ফিরে এসেই জার্মানির জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। তার বাড়িয়ে দেয়া লম্বা পাসটিই সাত সেকেন্ডের মধ্যে ফ্রান্সের জালে পাঠিয়ে দেন উইর্টজ।

জার্মানির ফুটবল ইতিহাসে উইর্টজের এই গোলটাই সবচেয়ে দ্রুততম। এর আগে লুকাস পোডলস্কিও সাত সেকেন্ডে গোল করেছিলেন, ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে। তবে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে রইলো পোডলস্কির গোল। উইর্টজের গোল চলে এসেছে এক নম্বরে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...