অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় সালিশ: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:০৯

remove_red_eye

১৮১৭

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিনে প্রলোভন দেখিয়ে স্বামী প‌রিত‌্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও গর্ভপাত করে বাচ্চা খালে ভাসিয়ে দেয়ার ঘটনা ধামাচাপা দেয়ায় অপরাধে ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ। বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বোরহানউদ্দিন থানায় ধর্ষণ, গর্ভপাত ও স্বাভাবিক বিচার কাজ ব্যহত করার আইনে একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপ‌জেলার সাচড়া ইউনিয়নের স্থানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার শাহাজল হক ও রিকশা চালক আবু তাহের ও  কৃষক সফিজল গণি।

স্থানীরা জানায়, বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা স্বামী পরিত্যাক্তা শারীরিক প্রতিবন্ধী ৩৫ বছরের এক নারীর সাথে রিকশা চালক আবু তাহের ও কৃষক সফিজল গণি দীর্ঘদিন অবৈধ মেলামেশা করার পর এক পর্যায়ে মহিলাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত তিন দিন আগে ঐ অন্তঃসত্ত্বা নারীর অকাল গর্ভপাত ঘটিয়ে মৃত নবজাতকের লাশ একটি খালে ভাসিয়ে দেয়া হয়। পরে স্থানীয় এক ব্যাক্তি পানি থেকে লাশটি তুলে খালের পাড়ে মাটি চাপা দিয়ে রাখে।  এ ঘটনা জানাজানি হওয়ার পর সাচড়া ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ শাহাজল হক স্থানীয় ভাবে ২ লক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সালিশ বিচার করে । পরে খবর পেয়ে বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ সাচড়া ইউ‌পির শিবপুর গ্রাম থেকে বাচ্চাটির লাশ উদ্ধার করেন।  

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, এঘটনায় ধর্ষিতা ওই নারী বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় ধর্ষণ, গর্ভপাত ও স্বাভাবিক বিচার কাজ ব্যহত করার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...