বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৫
৪৯৫
ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ছয়জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। দেশটির জাভা দ্বীপে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পশ্চিম জাভা প্রদেশের সিবেন্ডা গ্রামে কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যরাতে যখন আকস্মিক বন্যায় সবকিছু প্লাবিত হতে শুরু করে সে সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন।
বন্যায় বেশ কিছু বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যেই শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মেইদি এএফপিকে বলেন, আজ (বুধবার) সকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও আরও ছয়জন নিখোঁজ রয়েছে।
বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনা খুবই সাধারণ হয়েছে দাঁড়িয়েছে এবং এই সমস্যা বিভিন্ন স্থানে বন উজাড়ের কারণে আরও বেড়েছে। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
চলতি মাসের শুরুতে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে কমপক্ষে ৩০ জন প্রাণ হারায়। এছাড়া নিখোঁজ হয় আরও বেশ কয়েকজন।
এছাড়া গত ডিসেম্বরে সুমাত্রার লেক টোবার কাছে একটি ভূমিধস এবং আকস্মিক বন্যার পানিতে কয়েক ডজন বাড়ি-ঘর ভাসিয়ে নিয়ে গেছে। সে সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একটি হোটেল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত