অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যার যার দায়ীত্ব সঠিকভাবে পালন করলে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৮১১

লালমোহন প্রতিনিধি:: ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদেরও প্রত্যেককে যার যার দায়ীত্ব সঠিকভাবে পালন করতে হবে। তা হলে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান বাজারে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ১২’শ পরিবারের মাঝে সরকারের বিশেষ ত্রাণের চাল বিতরণ করেন এমপি শাওন। এছাড়া করোনা ভাইরাসে গৃহবন্দি কর্মহীন সকল জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কৃষি কর্মকর্তাদের নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করছেন। কৃষকদের সরকারীভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সমৃদ্ধশালী করেছেন। কৃষকরাই দেশের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

এসময় খাদ্য বান্ধব কর্মসূচী, ভিজিডি, ভিজিএফ এবং ওএমএস এর চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারের মাঝে ফেস শিল্ড বিতরণ করেন এমপি শাওন। বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৪৫ জন ট্যাগ অফিসারের মাঝে এসব ফেস শিল্ড তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...