অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৪শে মে ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩

১ গোল হজম করে কোস্টারিকার জালে ৩ গোল দিলো আর্জেন্টিনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৬

remove_red_eye

৩৯৮

কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে ১ গোল হজম করে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই অর্ধে কোস্টারিকাকে ৩ গোল দিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কলিসিয়ামে বল দখলে বরাবরের মতোই দাপট দেখিয়ে খেলছে আর্জেন্টিনা। আক্রমণেও এগিয়ে ছিল আলবিসেলেস্তারা। তবে ম্যাচের ৩৪ মিনিটে হঠাৎ দুঃস্বপ্ন দেখে লিওনেল স্ক্যালেনির শিষ্যরা। ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।

দ্বিতীয়ার্ধে নিজেরা যে বিশ্বচ্যাম্পিয়ন ও অদম্য সেটিই জাহির করে আর্জেন্টিনা। একের পর এক গোল করে কোস্টারিকার জাল ছিন্নভিন্ন করে অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ।

৫২ মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো শটে গোল করে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর ম্যাক অ্যালিস্টারের গোল। এই গোলটি ছিল নাটকীয়। দুইজনের হেডের পর শেষ হেড দিয়ে গোল করেন অ্যালিস্টার।

কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্টিনেজ। ৭৭ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি।

তবে আজ গোল ব্যবধান আরও বেশি হতে পারতো। গোলরক্ষক কিলর নাভাসের দারুণ সব সেভে রক্ষা পায় কোস্টারিকার জাল। এছাড়া বেশকিছু সহজ গোলও মিস করেছে আর্জেন্টাইনরা।

এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি।

সুত্র জাগো

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

সাতদিনের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতদিনের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে

আমরা তো চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা তো চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদ উপহার দিলো র‍্যাব

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদ উপহার দিলো র‍্যাব

জামায়াতের শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন

ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত ভোলার শাখাওয়াত হোসেন

ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত ভোলার শাখাওয়াত হোসেন

দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেফতার দেখানোর আদেশ

দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেফতার দেখানোর আদেশ

আরও...