অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৬

remove_red_eye

৩৯১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন থানা চত্ত¡রে ওই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম)। সভাপতিত্ব করেন, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির(বিপিএম)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম) বলেন, কমিউনিটি ও বিট পুলিশিংয়ের সেবা জনগনের দরজায় পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর। এজন্য দরকার সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ। সকলে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করলে গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে দেয়া সহজ। ওই সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান উপজেলা আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার(লালামোহন সার্কেল) বাবুল আকতার, সরকারি আব্দুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর জোহেব হাসান প্রমুখ। অনুষ্ঠানে ইউএনও মো. রায়হান-উজ্জামান,সহকারি কমিশনার(ভ‚মি)ইমরান জাহিদ খান, ব্যবসায়ী নেতা মো. কায়কোবাদ মিয়া, নূর আহম্মদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, আলেম সমাজের প্রতিনিধি,স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব সময়ে বাটামারা পীর সাহেব মাও.মুহিবউল্লাহ দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...