বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৮
৩৩১
এইচ আর সুমন : ভোলায় জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ই মার্চ) বিকেলে ভোলা শহরের নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে) ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, লালমোহন উপজেলা সভাপতি তাহরাত হাফিজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সোপান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সদর উপজেলা বিএনপির আহŸায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।
সভায় বক্তারা বলেন, সদ্য অনুষ্ঠিত ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একতরফা নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, টাকা পাচার, অর্থনীতির ভঙ্গর অবস্থায় ব্যাংক গুলো বন্ধ হয়ে যাচ্ছে দেশের এমন করুন অবস্থায় জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মারা যাওয়া নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। এসময় ইফতার মাহফিলে স্বেচ্ছা সেবকদল, শ্রমিকদল, ছাত্রদল এবং বিভিন্ন দলের নেতা কর্মীরাসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক