অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে পত্রিকা হকারদের খোবর নেয়নি কেউ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ০৮:০৩

remove_red_eye

১৫৩৫

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার পত্রিকা হকাররা মানবেতর জীবনযাপন করছে, খবর নেয়নি কেউ। করোনা ভাইরাসের কারনে ব্যবসা বানিজ্যসহ সরকারি বেসরকারি প্রকিষ্ঠান বন্ধ থাকায় উপজেলার ১৫ জন পত্রিকা হকার দেড় মাস যাবত পত্রিকা বিতরণ বন্ধ করে দিয়েছে। পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যা ও কর্মহীন হয়ে পড়া এসব হকারদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে। সরকারি বা বেসরকারি কোনোও প্রকার খাদ্য সহায়তা পাননি এসব হকাররা। পত্রিকা বিক্রি করে যাদের সংসার চলে সেই হকাররা আজ পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন বলে জানান চরফ্যাশন সদরের প্রতিবন্ধি হকার রাজিব। তিনি বলেন, আমার ৩ ভাই ও ৪ বোনের সংসার। অসুস্থ বাবার চায়ের ব্যবসাটিও বন্ধ হয়ে আছে। প্রতিদিন পত্রিকা বিক্রি করে নগদ টাকা উপার্জন করি। এটাকা দিয়েই আমাদের সংসার চলে। লকডাউন শুরু হলে উপজেলা থেকে আমাাকে সামান্য কিছু ত্রাণ দেওয়া হয় আজ প্রায় দেড় মাস যাবত কেউ কোনো খোঁজ খবর নেয়নি আমাদের। গত বছর সড়ক দূর্ঘটনায় আমার একটি পা ভেঙ্গে যায় মানুষের সাহায্য সহযোগীতায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে কিছুদিন পত্রিকা বিক্রি করলেও আজ প্রায় দেড় মাস ধরে করোনা ভাইরাসের জন্য বিক্রি বন্ধ করে দিয়েছি। ফলে আমাদের হকারদের আয়ের একমাত্র পথটিও বন্ধ হয়ে গেছে। চরফ্যাশন বাজারের পত্রিকা এজেন্ট ও বিতরণকারী মো. কবির হোসেন বলেন, করোনা ভাইরাসের জন্য আমার পত্রিকা বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় ছেলে মেয়ে নিয়ে আর্থিক সমস্যায় অসহায় হয়ে দিন পাড় করছি। আমাদেরকে সরকারি বা বেসরকারি পর্যায়ে কেউই কোনো প্রকার সহায়তা দেয়নি। আমার আবেদন রইলো উপজেলা প্রশাসন যেন আমাদের হকারদের সরকারি অনুদান প্রদাণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পত্রিকা হকারসহ নিম্ম আয়ের মানুষদের তালিকা করে সরকারি ত্রাণ পৌছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...