বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৪ সকাল ০৬:৩২
৪৯৫
এইচ আর সুমন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলায় পুলিশ বিএনপি'র সংঘর্ষের সময় গুলিতে নিহত আব্দুর রহিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০মার্চ) বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ভোলা জেলা বিএনপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
এ সময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। ভোলা জেলা শ্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান,এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি আলহাজ্ব মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, মীর রনি ,আখতার হোসেন,আবু ইউসুফ যুগ্ম সম্পাদক শফি কামাল মোল্লা,দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল,ও সদর উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা প্রধান বক্তা হিসেবে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সময়ের
গণতান্ত্রিক আন্দোলনে নিহত, গুম ও নির্যাতিত এবং অসুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি, তারই ধারাবাহিকতায় ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দিলাম। আপনারা সকলে একত্রিত হয়ে কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাবেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত