অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বহু গুম প্রত্যক্ষভাবে বেনজীরের নির্দেশে হয়েছে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৬

remove_red_eye

৪০৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দায়িত্বকালে তার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, এই ব্যক্তির তাণ্ডবে ও আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কত নেতা-কর্মী যে রক্তাক্ত হয়েছেন, কত নেতা-কর্মী যে পঙ্গুত্ববরণ করেছেন, সমাধিস্থ হয়েছেন, তাদের কবর দেওয়া হয়েছে, অপেক্ষাকৃত তরুণ নেতা-কর্মী, ছাত্রনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, এই রকম বহু নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, এই রকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজীর।  এমন কর্মকাণ্ডে শেখ হাসিনা অনেক সন্তুষ্ট হয়েছিলেন বেনজীরের ওপর, পরে তিনি শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন।

রিজভী বলেন, ওরা আওয়ামী লীগ যে সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলোর নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী, তারা বিরোধীদলের ওপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছেন তাদের যে লুটপাটের স্বর্গরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে।  

বিএনপির এই মুখপাত্র বলেন, বেনজীর সাহেব পুলিশের আইজিপি ও ঢাকার পুলিশ কমিশনার ছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিরোধীদলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে র‌্যাবকে উদ্দেশ্য করে, আপনার বন্দুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদের র‌্যাবের সদস্যদের বিএনপির নেতা-কর্মীদের বিরোধীদলের নেতা-কর্মীদের গণতন্ত্রকামী মানুষদের হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব।

এ সময়ে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র বাংলা নিউজ

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...