অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে মৎস্যজীবিদের পুনর্বাসনের চাল না পাওয়ার আহাজারী

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:০৫

remove_red_eye

১৮৭৯

তজুমদ্দিন  প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞার বিপরিতে মৎস্যজীবি পরিবার গুলোতে জেলেকার্ড থাকা সত্বেও পুনর্বাসনের চাল না পাওয়ায় আহাজারী দেখা দিয়েছে। নিবন্ধিত জেলের সংখ্যা অনুযায়ী বরাদ্ধ কম হওয়ার কারনে সব জেলে চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট দপ্তর।

উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নে নিবন্ধিত জেলে ১৮ হাজার ৫ শত ২০ জনের বিপরিতে ৪০ কেজি করে ৪ মাসের ১২৭২ মেঃটন পুনর্বাসনের চাল বরাদ্ধ আসে ৭ হাজার ৫ শত ৫৫জন জেলের নামে। কার্ডধারী তালিকাভুক্ত জেলে রফিজল, জুরন চন্দ্র দাস, মোঃ ইউসুফ, মোঃ হারুনসহ অনেকে জানান, আমরা প্রকৃত জেলে হয়েও চালের তালিকায় নাম উঠেনি।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, চাদপুর ইউনিয়নে নিবন্ধিত জেলে ৭৩১০ জনের বিপরিতে বরাদ্ধ পেয়েছি ২৮৫০ জনের। মৎস্যজীবির তুলনায় বরাদ্ধ কম হওয়ায় অনেক জেলে বাদ পড়েছে। বাদ পড়া জেলেরাই অভিযোগ নিয়ে বিভিন্ন জায়গায় যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাসেদ খান বলেন, বার বার একই জেলেকে চাল না দিয়ে তালিকা পরিবর্তন করে পর্যায়ক্রমে সকল জেলের পুনর্বাসনের বরাদ্ধ পাওয়া নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম জানান, নিবন্ধিত জেলের সমসংখ্যক পুনর্বাসনের বরাদ্ধ প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ করা হবে।

তজুমদ্দিন- লালমোহনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, নিবন্ধিত যেসব জেলে বরাদ্ধ সল্পতার কারনে পুনর্বাসনের তালিকা থেকে বাদ পড়েছে , তাদেরকে প্রধান মন্ত্রীর ত্রাণ সহযোগীতার আওতায় আনা হবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...