অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ০৯:০৭

remove_red_eye

৩৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কিশোর-কিশোরী ও তরুনদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার দক্ষতা  বৃদ্ধিতে তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) থেকে ৩দিন ব্যাপি জেলার সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এর সদস্যদের নিয়ে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।  ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN) প্রকল্পের মাধ্যমে ৩টি উপজেলায় ২৫ জন করে মোট ৭৫ জন কিশোর-কিশোরী ও তরুনদের জেন্ডার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

এছাড়াও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে জেলায় সেবাদানকারী ও নীতি নির্ধারকদের জবাবদিহিতা সৃষ্টিসহ প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবাগুলোর অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম সংগঠন।

এসময় ত্রৈমাসিক বৈঠকে উপস্থিত ছিলেন, নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের সহকারী প্রকল্প ম্যানেজার শবনম রুপা। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা সমন্বয়কারী মো: নোমান।

এসময় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আদিল হোসেন তপু বলেন, ভোলা একটি দ্বীপ জেলা এখানকার বেশিরভাগ কিশোর কিশোরীরা  তাদের প্রজনন স্বাস্থ্য সেবা ও সঠিক এ্যাডভোকেসী না পাওয়ার কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছড়াও বাল্য বিবাহ, মাধক, জুয়া, কিশোর গ্যাং, নারী নির্যাতনের, মতো ভয়ানক অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এসব সমস্যা দূরীকরনের জন্য তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম আরো সুন্দর সুন্দর উদ্যেগ গ্রহন করবে এবং সরকারের উচিত প্রতিটি দপ্তরের  তরুনদের ক্ষমতায়নের লক্ষে
তরুনদের সকল সুযোগ সুবিধা প্রদান করা। যার মাধ্যমে তৈরী হবে বঙ্গবন্ধুর আগামীর স্বপ্নের সোনার বাংলা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...