অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ০৯:১০

remove_red_eye

৫৬১

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত (৬) ও মো. জুনায়েদ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
 
সম্পর্কে তারা দু’জন খালাতো ভাই। শিশু দু’টিকে হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ।
 
শিশু আরাফাত মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে ও জুনায়েদ ঢাকার বিক্রমপুর জেলার বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, জুনায়েদ পহেলা এপ্রিল তার বাবা-মায়ের সঙ্গে তার নানা বাড়িতে বেড়াতে আসে। একই সাথে খালাতো ভাই আরাফাতের পরিবারও নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে দুই খালাতো ভাই নানা বাড়ির পুকুরের খাটলায় খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
 
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় শিশু দু’টির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...