অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পকেটে মাস্ক রেখে বাজারে ঘোরাঘুরি করছে মানুষ, পুলিশ দেখলে ডাকে মুখ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:২৩

remove_red_eye

১০৮১

বাংলার কন্ঠ প্রতিবেদক::  ভোলায় এখন পর্যন্তু করোনা ভাইরাস (কোভিট-১৯) দ্বারা আক্রান্ত হয়নি কেউ। তবুও জনসচেতনতা বৃদ্ধি করতে ও মানুষকে ঘরমুখী করতে একঠোর অবস্থানে রয়েছেন ভোলার প্রসাশন। তবুও চলছে ঢিলেঢালা লকডাউন। সাধারন মানুষ নানা অজুহাতে রাস্তায়, বাজারে ঘোরাঘুরি করছে। গ্রামের অধিকাংশ মানুষ মুখে মাস্ক না পড়ে তা পকেটে পকেটে নিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ দেখলেই পকেট থেকে তাড়াহুড়ো করে মুখে মাস্ক পড়ে দায় সারাচ্ছেন তারা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে জনপূর্ণ এলাকা থেকে দৈনন্দিন বাজারগুলো সরিয়ে খোলা মাঠে নিয়ে আসায় মানুষ কিছুটা হলেও সামাজিক দূরত্ব বজায় রাখছে।
 
গত মঙ্গলবার ভোলা থেকে পটুয়াখালীতে যাওয়া এক দম্পতি আক্রান্ত হন (কোভিড-১৯) দ্বারা। আক্রান্ত হওয়ার পর প্রশাসন ওই দম্পতির শশুড়বাড়ি ও নিজের বাড়িসহ ৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। তবে এতে ঢিলেঢালা লকডাউন চলছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। প্রধান সড়কে যান চলাচল কম থাকলেও অলিগলিতে হচ্ছে লোকজনের জটলা। বিশেষ করে কাঁচাবাজারে এখন প্রচুর লোকের সমাগম।
 
এ ব্যাপারে পশ্চিম ইলিশা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, মানুষকে ঘরে রাখার যথাসাধ্য চেষ্টা করছে প্রশাসন। এ এলাকায় থেকে এক দম্পতি পটুয়াখালীতে যাওয়ার পর আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পরও অনেকের মধ্যে কোনো সচেতনতা আসেনি। প্রশাসনের গাড়ি দেখলে তাৎক্ষণিকভাবে সব দোকান বন্ধও করে চলে যাওয়ার পর আবার সেই পুরোনো দৃশ্য। 
 
রাস্তার পাশের দোকানপাট বন্ধ করে দেয়ায় অনেক গ্রামের ভিতর ভ্রাম্যমান চা দোকান, তাসখেলা, ক্রিকেট খেলাসহ অনেককেই আড্ডায় মশগুল থাকতে দেখা যায়।
 
পকেটে মাস্ক নিয়ে ঘুরাঘুরি করা ইলিশা গ্রামের রফিকউল্লাহ বলেন, আমি মুখে মাস্ক পড়ে থাকলে দম (নিঃশ্বাস) আটকিয়ে যায়। তাই মুখে দিয়ে রাখতে পারিনা। পকেটে রাখি। পুলিশ দেখলে মুখে দিয়ে পুলিশের হাত থেকে বাঁচি।
 
একই গ্রামের আলম পন্ডিত জানান, মাস্ক পড়তে ভালো লাগেনা। তবুও পুলিশের ভয়ে পকেটে পকেটে রাখি। পুলিশ দেখলে মুখে দেই।        
 
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, সকাল থেকে রাত্র পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন এবং ঘরমুখী করতে নানা রকম জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রয়োজনে জেল, জরিমানার মতো কঠিন পদক্ষেপ নেয়ায় অনেকে সচেতন হলেও কিছু মানুষ সচেতন হচ্ছেনা।

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...