অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪৮

remove_red_eye

৪৪৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মো. আল-মামুন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আল-মামুন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার অনিয়ম নিয়ে কেউ মুখ খুললে তাকে মারধর করে নিজের ক্ষমতার জানান দেন তিনি। এ ছাড়া ওই ওয়ার্ডের বিভিন্ন মানুষজনকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এখন ইউপি সদস্য আল-মামুনের স্বঘোষিত সা¤্রাজ্যতে পরিণত হয়েছে।
ইউপি সদস্য আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ করে লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা এলাকার মো. রফিজল ইসলাম নামে এক বৃদ্ধ বলেন, দীর্ঘদিন ধরে আমি মাছ ধরার সঙ্গে জড়িত। যার জন্য একটি জেলে কার্ড করতে ইউপি সদস্য মামুনের কাছে যাই। তার কাছে গেলে আমার থেকে কার্ড করে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা নেন। এর বিনিময়ে আমাকে তিনি একটি জেলে কার্ড করে দেন। ওই কার্ডের অনুকূলে আমি পাঁচ কিস্তি চাল পাই। দীর্ঘদির ধরে আমার জেলে কার্ডের চাল বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি ইউপি সদস্য মামুনকে জানাই। তখন তিনি আমাকে জানান; আমি আর কোনো চাল পাবো না। এরপর চাল না পাওয়া ও টাকার বিনিময়ে আমাকে জেলে কার্ড করে দেওয়ার বিষয়টি ইউএনওকে জানানোর কথা বললে গত ১৩ মার্চ ইউপি সদস্য মামুন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাকে মারধর করে। আমি অসহায়। তাই কারও কাছে বিচারের জন্য যেতে পারিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আমার জেলে ভাতা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি।
অন্যদিকে নামপ্রকাশে অনইচ্ছুক লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা জানি সরকার বিনামূল্যে অসহায়দের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে মামুন মেম্বারের কাছে এসব সুযোগ-সুবিধা চাইতে গেলে তিনি প্রথমেই টাকার কথা বলেন। তার শর্ত অনুযায়ী টাকা দিলে সরকারি সুযোগ-সুবিধা মিলে। আর টাকা না দিলে নানাভাবে হয়রানীর শিকার হতে হয়। আমরা গ্রাম-গঞ্জের মানুষ। অফিসে গিয়ে কি-কিভাবে করতে হবে তা ঠিকমতো না জানার কারণেই মামুন মেম্বারের কাছে যাই। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে মামুন মেম্বার হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা তার এসব অনৈতিক কর্মকাÐের সঠিক বিচার কামনা করছি।
ইউপি সদস্য মো. আল-মামুন বৃদ্ধ মো. রফিজল ইসলামকে লাঠি দিয়ে মারধরের ঘটনা স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন।  
তবে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, এসব ঘটনা আমার আগে জানা ছিল না। এখন যেহেতু জেনেছি, তাকে জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, ইউপি সদস্য কাউকে মারধর করলে ভুক্তভোগী ব্যক্তি থানায় মামলা করতে পারেন। এছাড়া সরকারি কোনো সুযোগ-সুবিধার বিনিময়ে ইউপি সদস্য অর্থ আদায় করলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...