অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৩৪

remove_red_eye

৩২৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে যমুনা আবাসন প্রকল্পের আশ্রিত ঘরে গলায় ফাঁস দিয়ে কুলছুম বেগম (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া এলাকার আবাসন প্রকল্পের ঘরে এঘটনা ঘটে।
 
নিহত কুলছুম বেগম উপজেলার ডালচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শেখ পাড়া এলাকার মো. নিরব এর স্ত্রী। তবে পরিবারসহ জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া এলাকার যমুনা আবাসন প্রকল্পের ঘরে বসবাস করতেন।
 
পরিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে নিহত কুলছুমের ছোট ছেলে শাকিবকে বাজার থেকে মুরগি নিয়ে আসতে বলা হয়। সে মুরগি নিয়ে ইফতারের আগ মুহূর্তে দেরী করে আসায় বাবা নিরব তাকে মারধর করেন। পরে মা এসে বাঁধা দিলে তার সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে মা কুলছুম বেগম রাগ হয়ে বলেন এই মুরগি খাবো না। পরে স্বামী নিরব রেগে গিয়ে বাজারে থেকে কিনে আনা সেই মুরগি মেরে ফেলেন এবং আবাসন থেকে বাজারে চলে যায়। এদিকে কুলছুম বেগম তার সন্তানদের নিয়ে ইফতার শেষে দু'ছেলে সাগর ও শাকিবকে ভাত দিয়ে অজু করবে বলে পাশের পরিত্যক্ত খালি ঘরে গিয়ে ওরনা পেঁচিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। 
 
পরে বড় ছেলে সাগর মাকে খুজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ও স্বামী এসে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, দু'পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...