বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:৩২
৭৪৩
বাংরার কন্ঠ প্রতিবেদক:: জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের দায়ে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বহুল আলোচিত চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিজান খাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে অপসারণ করেছে। ভোলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মাহমুদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসের ২৩ তারিখে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার বিহীন সরকারি গাছ কেটে অর্থ আতœসাৎসহ বিভিন্ন অন্যায় অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য তার বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা দিয়েছিল। অভিযোগ লিপিতে তারা উল্লেখ করেন, চেয়ারম্যান মিজানুর রহমান কোন কিছুর তোয়াক্কা না করে ইউনিয়নে পরিষদের সরকারি গাছ টেন্ডার ছাড়া কেটে ২ লাখ টাকা আতœসাৎ করেছেন। তিনি বয়স্ক, বিধাব, স্বামী পরিত্যাক্তা, পঙ্গু ভাতাসহ নামে বেনামে মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ডও টাকার বিনিময় বিক্রি করেন। এমনকি আশ্রায়ন প্রকল্পের ঘর সরকারিভাবে অনুমোদনের আগেই তিনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঘর বরাদ্দ দিয়েছেন। সর্বশেষ জেলেদের জন্য বরাদ্ধকৃত ২৪ টন চাল বিতরণে অনিয়ম এবং আতœসাৎ করার অভিযোগ করেছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের মেম্বারগণ। ওই অভিযোগ তদন্তে চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত