অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২০ রাত ১২:১৯
২৯৫৫
অচিন্ত্য মজুমদার, ভোলা :: দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অপর জন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। স্থানীয় সুত্র জানায় এদরে কারোই করোনা লক্ষণ প্রকাশ পায়নি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, করোনা আক্রান্ত যুবক ঢাকা থেকে এসেছেন এই খবর পেয়ে সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। ওই যুবক পেশায় একজন হোটেল শ্রমিক। তার কোন উপসর্গ ছিলো না। তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর দিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, কাচিয়া ইউনিয়নের সাড়ে ৮ বছরের এক মেয়ে শিশু ২ দিন আগে জ্বর, সর্দি উপসর্গ নিয়ে হাসপাতালে এসে নমুনা দিয়ে যায়। বর্তমানে তার হালকা জ্বর রয়েছে। গত কয়েক দিন আগে সে বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডে মামা বাড়িতে বেড়াতে যায়। প্রাথমিক ভাবে তার বাড়ির একটি কক্ষে রাখা হবে বলে জানা গেছে।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, বুধবার ভোলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। তাদের মধ্য থেকে ২ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুত্র আরও জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ২৫৫ জনের নমুনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২২৩ জনের। যার মধ্যে ২২১ এনর রিপোর্ট নেগেটিভ এসছে।
এব্যাপারে শুক্রবার ভোলা জেলা করোনা বিস্তার প্রতিরোধ কমিটির জরুরি সভায় পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশিল গাজী।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত