অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অর্থ সহায়তা বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৪ রাত ০৯:১১

remove_red_eye

৪২৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ের প্রভাবে বজ্রপাতে নিহত মো. বাচ্চুর পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া গ্রামে নিহত বাচ্চুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আইয়ুব আলী এবং সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগম উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে নিহত বাচ্চুর স্ত্রী মোসা. বেগম জানান, আমার স্বামী বজ্রপাতে মারা গেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুর পর ছোট ছোট দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। তবে আমার স্বামীর মৃত্যুতে এমপি শাওনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা পেয়েছি। এছাড়া কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকেও পাঁচ হাজার টাকা অনুদান পেয়েছি। এসব অর্থ দিয়ে কিছুদিন একটু ভালোভাবে সংসার চালাতে পারবো।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...