অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুই করোনা রোগী শনাক্তের ঘটনায় ১৬ বাড়ি লকডাউন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

২১৪০

বাংলার কন্ঠ ডেস্ক:: দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাসে  আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছেন।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অপর জন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। এদিকে  ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আজ শুক্রবার সকালে ১৬ বাড়ি লক ডাউন করেছেন উপজেলা প্রশাসন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, করোনা আক্রান্ত যুবক ঢাকা থেকে কয়েক দিন আগে আসায় খবর পেয়ে তারা সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। তার ও নমুনা রির্পোট পজেটিভ আসে। ওই যুবক পেশায় একজন হোটেল শ্রমিক। তার কোন উপসর্গ ছিলো না। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে একটি কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান,  তারা মনপুরার ৯ বাড়ি  লক ডাউন করেছেন।

অপর দিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, কাচিয়া ইউনিয়নের  সাড়ে ৮ বছরের এক মেয়ে শিশু ২ দিন আগে জ্বর, সর্দি উপসর্গ নিয়ে হাসপাতালে এসে নমুনা দিয়ে যায়। বর্তমানে তার হালকা জ্বর রয়েছে। গত কয়েক দিন আগে সে বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডে মামা বাড়িতে বেড়াতে যায়। প্রাথমিক ভাবে তার বাড়ির একটি কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা ভাল । বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান,তারা ওই শিশুর সংস্পর্শে আশা ৭ বাড়ি আজ সকালে প্রশাসন লক ডাউন করেছেন।   এদিকে গত ২৪ ঘন্টায় নমুন আরো ১০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১১৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এদের মধ্যে ৬৮৯ জনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে ৫০৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অন্যদিকে ২৫৫ জনের নমুনা এ পর্যন্ত পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৪টি রির্পোট এসেছে। তার মধ্যে ২টি পজেটিভ ও ২২২টি নেগেটিভ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...